১৮ এপ্রিল, ২০২৩
ঈদ উপলক্ষে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে অনুমতি দিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের।
মঙ্গলবার তিনি এ তথ্য জানান।সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু পার হতে মোটরসাইকেলে সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।