০৫ মে, ২০২৩
রাজধানীর কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক(এসআই) আমিনুল কবির বলেন, বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়। যেহেতু ট্রেনে কাটা পড়েছে তাই বিষয়টি কমলাপুর রেলওয়ে পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।