১২ জুন, ২০২৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বেশ কিছু প্রতিষ্ঠান দাম বাড়ার পাশাপাশি লেনদেনেও রয়েছে গতি।
সোমবার (১২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম আধাঘণ্টার লেনদেন বিশ্লেষণ করে পাওয়া গেছে এই তথ্য।
এই সময়ে ডিএসই প্রধান মূল্যসূচক বেড়েছে ৮ পয়েন্ট। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৪৫ শতাংশ প্রতিষ্ঠান। লেনদেন হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এ বাজারটিতেও লেনদেনে ভালো গতি রয়েছে।
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসই’র প্রধান সূচক ২ পয়েন্ট বেড়ে যায়।
লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রথম ঘণ্টাজুড়েই অব্যাহত রয়েছে। এমনকি লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে।
ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৮ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ১ পয়েন্ট। এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২০৬ কোটি ২৪ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে তিন কোটি ২৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।