১৮ জুন, ২০২৩
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ফের ডায়রিয়ার প্রকৌপে বাহন ত্রিপুরা (৫৫) ও মেলাতি ত্রিপুরা (৫০) নামে আরও দুজন মারা গেছেন।
শনিবার (১৭ জুন) রাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার।
জানা গেছে, শুক্রবার দিনগত মধ্যরাতে সাজেক ইউনিয়নের বেটলিং এলাকার দুই বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। এর আগে গত ৭ জুন গবতি বালা ত্রিপুরা (৫০) ও দরুং ত্রিপুরা (৬০) নামে দুজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে এরই মধ্যে সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হলো।