২১ জুন, ২০২৩
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
সাড়ে ৪টা থেকে আসতে শুরু করে ফলাফল। এ পর্যন্ত ২৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: আনোয়ারুজ্জামান চৌধুরী ১০ হাজার ৮৯১ ভোটে এগিয়ে রয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১৬ হাজার ৪৯০টি। নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫ হাজার ৫৯৯ টি ভোট।