১৩ জুলাই, ২০২৩
সুস্থ থাকতে চায় না কে? ছোট-বড়, তরুণ-যুবা ও বৃদ্ধ-বণিতা— সবাই চায় সুস্থ থাকতে। কিন্তু এরপরও মানুষের জীবনে অসুস্থতা আসে। স্বভাবতই অসুস্থতার কারণে জীবনযাত্রায় পরিবর্তন আসে। কেউ অসুস্থ হলে, ইসলাম চিকিৎসা নেওয়ার তাগিদ দিয়েছে। পাশাপাশি কিছু আমলও শিখিয়ে দিয়েছে, যেগুলোর দরুণ আল্লাহর রহমতে দ্রুত সুস্থতা লাভ হয়।
জ্বর নিরাময়ে যে দোয়া পড়বেন
উচ্চারণ: বিসমিল্লাহিল কাবিরি, আউজু বিল্লাহিল আজিমি মিন শাররি কুল্লি ইরকিন না’আরিন, ওয়া মিন শাররি হাররিন নারি।
অর্থ: মহান আল্লাহর নামে আমি মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি রক্তচাপের আক্রমণ থেকে এবং জাহান্নামের উত্তপ্ত আগুনের মন্দপ্রভাব থেকে।
উপকারিতা: আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) তাদের জ্বর ও অন্য সকল প্রকার ব্যথায় এই দোয়া পাঠ করতে বলতেন। (সুনানে তিরমিজি, হাদিস : ২০৭৫)