☰
✕

বিএনপির সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১৩ জুলাই, ২০২৩

বিএনপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডিয়ান হাইকমিশনার ড. লিলি নিকোলস।আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ।কানাডিয়ান হাই কমিশনার ড. লিলি নিকোলস সাথে ছিলেন পলিটিক্যাল হেড অব কানাডিয়ান হাইকমিশন ব্রাডলি কোটস।