১৪ জুলাই, ২০২৩
চট্টগ্রামের রাউজান উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলার বজ্জল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী ধলই বাড়ির মন্টু চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২৮) ও রাঙ্গুনিয়া উপজেলার বুড়ির দোকান এলাকার দোলন তালুকদারের ছেলে অন্ত তালুকদার (২৮)। তাদের মধ্যে জয় ফায়ার সার্ভিসের কর্মী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাউজান উপজেলা থেকে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহীকে বৃহস্পতিবার রাতে চমেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।