ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় সাংবাদিক নিহত

২৫ জুলাই, ২০২৩

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বয়োজ্যেষ্ঠ সাংবাদিক আজিম উদ্দিন মাস্টার (৮২) নিহত হয়েছেন। তিনি তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি, গফরগাঁও এবং একটি দৈনিক পত্রিকার উপজেলা প্রতিনিধি ছিলেন।

মঙ্গলবার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের মীরবাজার এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আজিম উদ্দিন মাস্টার মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।

এরপর স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।