২১ আগস্ট, ২০২৩
মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় জাতীয় পার্টির পরিচিতি সভায় দুই গ্রুপের সংঘর্ষ ও কার্যালয় ভাংচুর করা হয়েছে। এতে একজন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২ টার দিকে জেলা জাপার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রফিকউল্লাহ সেলিম ও সাধারণ সম্পাদক প্রার্থী এএফএম আরিফুজ্জামান দিদারের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত টঙ্গীবাড়ি উপজেলা জাপার সাধারণ সম্পাদক লিয়াকত হাসান খানকে (৫৬) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীরা জানান, গত ১৮ জুন জেলা জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন হয়। ২ মাস পর গত ১৭ আগস্ট জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্বাক্ষরসহ জয়নাল আবেদীনকে সভাপতি ও রফিকউল্লাহ সেলিমকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের জেলা জাপার কমিটি ঘোষণা করা হয়। আজ সোমবার ১১ টার দিকে সদ্য ঘোষিত ওই কমিটির পরিচিতি সভা হয় মাঠপাড়া এলাকার জেলা জাপার নতুন কার্যালয়ে।
এদিকে, জেলা জাপার সম্মেলনে রফিকউল্লাহ সেলিম ছাড়াও শহর জাপার সভাপতি ও জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক এএফএম আরিফুজ্জামান দিদার সাধারণ সম্পাদক প্রার্থী ছিলন। পদ বঞ্চিত হয়ও দিদার ও তার সমর্থিত নেতাকর্মীরা পরিচিতি সভায় গেলে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রফিকউল্লাহ সেলিমের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় জাপার কার্যালয়র ভিতরের চেয়ার ও জানাল। টেবিলর কাঁচ ভাংচুর করা হয়। পদ বঞ্চিত এএফএম আরিফুজ্জামান দিদার বলেন, আমি ছাড়াও জেলা জাপার সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম ও শ্রম কল্যাণ সম্পাদক জহিরুল ইসলামসহ অংসখ্য নেতাকর্মীদের বাদ দিয়ে জেলা জাপার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা নতুন ঘোষিত কমিটি মানি না। পরিচিতি সভায় আমরা তারই প্রতিবাদ করছি। এক পর্যায় হাতাহাতি হয়েছে। কিছুটা ভাঙচু হয়েছে একজন আহতও হয়েছে। তিনি আরও বলেন, আমি সব সময়ই ত্যাগী নেতাকর্মীদের পক্ষে।
আমরা বর্তমান কমিটি বাতিল করা হওক।
নবগঠিত জেলা জাপার সাধারণ সম্পাদক রফিকউল্লাহ সেলিম সাংবাদিকদের বলেন, আমরা জেলা জাপার কার্যালয় নবগঠিত কমিটির পরিচিতি সভা করেছিলাম। হঠাৎ করেই পদ বঞ্চিত আরিফুজ্জামান দিদার ও তার লোকজন সেখানে হামলা চালায়। এ সময় কার্যালয় ভাংচুর কর তারা। এ ব্যাপার সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় জাতীয় পার্টির কোন পক্ষই অভিযাগ করেনি। তবে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাল ছুটে যায়। বর্তমান সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে