২৯ আগস্ট, ২০২৩
খুলনার কয়রায় সুন্দরবন এলাকা থেকে বিষ দিয়ে ধরা ১৩ মণ চিংড়ি মাছসহ দুই জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে বিনাপানি স্লইচ গেট সংলগ্ন এলাকা থেকে বিনাপানি গ্রামের হাসানুজ্জামান ওরফে কলিম (৩৫) ও পাথরখালী গ্রামে আব্দুল্লাহ আল মামুন (২৫) কে গ্রেফতার করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ৯টি বস্তা ও ৩টি ক্যারেটে রাখা মাছসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় নৌকা নিয়ে অন্য আসামিরা নদীতে পালিয়ে যায়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।