☰
✕

বিশ্বনাথে ২ হাজার ৬৫০ কেজি ভারতীয় চিনিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

০২ সেপ্টেম্বর, ২০২৩

সিলেটের বিশ্বনাথে আইন অমান্য করে চোরাই পথে আনা ২হাজার ৬৫০ কেজি ভারতীয় চিনিসহ লোকমান হোসেন (৪৪) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় ৫৩বস্তা চিনি জব্দ করা হয়। সে উপজেলার অলংকারী ইউনিয়নের ছনকাড়িগাঁও গ্রামের আব্দুল আলীর ছেলে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এরআগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিশ্বনাথে টিএন্ডটি রোড এলাকায় লোকমান ভেরাইটিজ স্টোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে থানার এএসাই আবু সালেহ মুছা বাদী হয়ে লোকমান হোসেনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। (মামলা নং-০১, তাং-০১/০৯/২০২৩)।