শিশুর রক্ত ক্যানসারের লক্ষণ

১২ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশে শিশুদের মধ্যে রক্ত ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি। ক্যানসার শব্দটি শুনলেই আতঙ্ক সৃষ্টি হয় মনে। কাছের কারো ক্যানসার হয়েছে শুনলেই তাকে হারানোর ভয় তাড়া করে বেড়ায় সারাক্ষণ। 

চিকিৎসকরা বলছেন, সঠিক পরীক্ষা-নিরীক্ষা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে ক্যানসারে আক্রান্ত শিশুদের বেশির ভাগই সুস্থ করে তোলা সম্ভব। শিশুদের শরীরে ক্যান্সারের লক্ষণ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ও নির্দেশনা মেনে চলতে হবে। শিশুদের মধ্যে এক-তৃতীয়াংশই লিউকেমিয়া বা রক্তের ক্যান্সারে আক্রান্ত।

এই রোগে আক্রান্ত হলে রক্তের মধ্যে থাকা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও প্লেটলেটগুলোর অনিয়ন্ত্রিত গঠন বিস্তার হতে থাকে। সাধারণত রক্ত ক্যানসারকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হল, অ্যাকিউট বা তীব্র এবং অন্যটি হল, ক্রনিক বা দীর্ঘস্থায়ী। জেনে নিন, কোন কোন উপসর্গ রক্তের ক্যানসারের লক্ষণ হতে পারে।