১৯ সেপ্টেম্বর, ২০২৩
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে হুমায়ুন আহমেদ (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম জংশনের কাছে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন আহমেদ উপজেলা ফতেহপুর গ্রামের মৃত. মোখলেছুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন আহমেদ রেললাইনের পাশে থাকা দোকানে বসে চা খেয়ে নিজ এলাকার যাচ্ছিলেন। অপরদিক থেকে আসা চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস নামক ট্রেনের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম।