সারা দেশে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

৩০ মে, ২০২০

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

হয়েছে।আবহাওয়া অফিস।কিছু অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।  
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চললের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অন্থায়ীভাবে ঝড়ো হাওয়া/দমকা হা্ওয়া বয়েযেতে পারে।সেই সাথে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ২নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।যা ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।