০২ অক্টোবর, ২০২৩
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আজ সোমবার (২ অক্টোবর) বরিশালে আইনজীবীদের পদযাত্রা অনুষ্ঠিত হবে। ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আয়োজনে বরিশাল বার অ্যাসোসিয়েশন ভবনের সামনে থেকে সকাল এগারোটায় পদযাত্রা করবেন বরিশালের বিভাগীয় আইনজীবীরা।