০৫ অক্টোবর, ২০২৩
মাঠে গড়ালো ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ইনজুরিতে থাকায় তার পরিবর্তে টস করতে যান লাথাম। তিনি বোলিং বেছে নেওয়ায় আগে ব্যাটিং করছে ইংল্যান্ড।
বৃহস্পিতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্রমোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট।