১২ অক্টোবর, ২০২৩
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিলিং সহকারী পদে ০৬ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পৌঁছাতে হবে।
প্রতিষ্ঠানের নাম: নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
আবেদন শুরুর তারিখ: ০৫ অক্টোবর ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট: https://pbs.noakhali.gov.bd/
পদের সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ : ৬ জন
পদের নাম: বিলিং সহকারী
বেতন : দৈনিক মজুরি ৮০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে।
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: শুধু নারী
কর্মস্থল: নোয়াখালী
বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: ১০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট আবেদন ফরম স্বহস্তে পূরণ করে আগামী ২৫ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, বেগমগঞ্জ, নোয়াখালী বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পৌঁছাতে হবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ২৫ অক্টোবর ২০২৩