১৫ অক্টোবর, ২০২৩
গাইবান্ধা সদরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় সৈরভ মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা বালাসীঘাট রেলওয়ে ফারির ইনচার্জ এস আই ফারুক আহম্মেদ। মৃত সৈরভ পৌর শহরের ডেভিট কোং পাড়ার আব্দুল্লাহর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই ফারুক আহম্মেদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা স্টেডিয়াম এলাকায় শান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী করতোয়া এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে সৈরভের। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরে সৈরভের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।