যশোরের ঝিকরগাছায় ২ মানবপাচারকারী আটক

১০ জুন, ২০২০

যশোর ঝিকরগাছা থানার বাঁকড়ার আলীপুর থেকে ২ জন মানবপাচারকারীকে আটক করেছে সিআইডি।

সিআইডি জানায়,গতকাল বিকালে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন,মৃত জব্বার বিশ্বাসের ছেলে মতিয়ার রহমান ও  মৃত মোঃ আলীর ছেলে আজিজুর রহমান ভুট্টো। উভয়ের বাড়ী ঝিকরগাছা বাঁকড়া এলাকার আলীপুরে। গত ৬ জুন মানবপাচার প্রতিরোধ আইনে ঝিকরগাছা থানায় দায়েরকৃত মানবপাচারের মামলায় সন্দেহজনকভাবে তাদেরকে আটক করে সিআইডি।

উল্লেখ্য, ঝিকরগাছা থানাধীন খাটবাড়িয়া গ্রামের ইসরাইলের ছেলে রাকিবুল  গত ২৮ মে লিবিয়ার বেনগাজিতে মানবপাচারকারী চক্রের হাতে নিহত হয়। সিআইডি মামলার তদন্ত করছে।