২১ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। শুক্রবার ( ২০ অক্টোবর) সন্ধ্যায় চৌধুরীপাড়া শ্রীশ্রী কালি মন্দির দুর্গাপূজা মণ্ডপ সহ উপজেলার বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
পুলিশ সুপার বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে উপভোগ করার জন্য আমি পূজা মন্ডপ গুলো পরিদর্শন করতে এসেছি।
এ সময় তার সাথে ছিলেন,আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ সুন্দর আলী,আড়াইহাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মেহের আলী মোল্লা,স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন,মহিলা কাউন্সিলর শামসুন্নাহার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আড়াইহাজার উপজেলার সভাপতি হারাধন চন্দ্র দে, সহসভাপতি খোকন মিত্র, সাধারন সম্পাদক বিপ্লব ভৌমিক, যুগ্মসম্পাদক সুকান্ত ভৌমিক অটল, পূজা কমিটির সভাপতি শীতল ভৌমিক,সাধারন সম্পাদক সজল বিশ্বাস।উপদেষ্টা নিত্যানন্দ মোহন সেন,জয়রাম বিশ্বাস,সুকুমার দাস,সুশান্ত দাস,তপু মন্ডল,তপন ভট্টাচার্য্য,সাধন বিশ্বাস,দুর্গা বিশ্বাস,বাবুল চক্রবর্তী,বিকাশ মিত্র,তমাল চক্রবর্তী,অপূর্ব মিত্র,রাখাল বিশ্বাস,দীপু সরকার, ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ এবং আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ প্রমুখ।