অবরোধ ইবির একাডেমিক ও চাকরির পরীক্ষা স্থগিত

৩০ অক্টোবর, ২০২৩

বিএনপির ডাকা অবরোধের দিনগুলোতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পূব সূচি অনুযায়ী সব ধরণের একাডেমিক পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া দুইটি দপ্তরের কম্পিউটার অপারেটর পদের চাকরির পরীক্ষাও স্থগিত করা হয়েছে। সোমবার রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ উল্লেখ করে এসব পরীক্ষা স্থগিত করা হয়। তবে এই সময়ে ক্লাস ও অফিসসমূহ যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, অবরোধের দিনগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী পরিবহনগুলো বিশেষ পুলিশি নিরাপত্তায় কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে ক্যাম্পাসে যাতায়াত করবে। অন্য দিনগুলোতে তিন শিফটে গাড়ি ক্যাম্পাসে যাতায়াত করলেও এদিনগুলোতে দুপুর ও রাতের শিফট বন্ধ থাকবে।