চট্টগ্রামে ১১০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতার

০৮ নভেম্বর, ২০২৩

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে চোলাই মদসহ আবু তাহের (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে চান্দগাঁও থানার বেপারি পাড়া ইছমত আলী সারেং বাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতার আবু তাহের মৃত মোছলেম উদ্দীনের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহির এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।