☰
✕

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬ নভেম্বর, ২০২৩

সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় আজ ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। তাছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ১৯৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

সর্বমোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সর্বমোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।