গাজা থেকে ১১৭ রুশ নাগরিক নিয়ে মস্কোয় বিমানের অবতরণ

২০ নভেম্বর, ২০২৩

গাজা উপত্যকা থেকে ১১৭ জন রুশ নাগরিক নিয়ে একটি বিমান রাশিয়ায় মস্কোয় অবতরণ করেছে।বার্তাসংস্থা তাস জানিয়েছে, জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি আইএল-৭৬ বিমান ১১৭ জনের রুশ দলটিকে নিয়ে কায়রো থেকে উড্ডয়ন করে মস্কোর ডোমোদেডোভো বিমানবন্দরে অবতরণ করেছে।

তাদেরকে এর আগে রাফাহ চেকপয়েন্ট দিয়ে সরিয়ে আনা হয়। তাদের সাথে মন্ত্রণালয়ের চিকিৎসক ও মনোবিজ্ঞানীরা ছিলেন।
সূত্র : বাসস