খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী গ্রেপ্তার

২১ নভেম্বর, ২০২৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আতাউর রহমান ঢালী মোহাম্মদপুর এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মূলহোতা। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে, এদিন দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থেকে র‍্যাবের সদস্যরা তাকে আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তার ভাতিজা আবু হানিফ ঢালী।