☰
✕

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কুষ্টিয়ায় বিএনপি’র মানববন্ধন

১০ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে বিএনপি। আজ রবিবার বিকাল ৩টায় জেলা জর্জকোট বার কাউন্সিল চত্তরে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন।

কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিমুল হাসান অপুর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে সৈয়দা ফাহিমা রুমীসহ মানবাধিকার লঙ্ঘনের শিকার দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আইনজীবিরা এসময় উপস্থিত ছিলেন।