গরু ব্যবসায়ীকে ছুরি মেরে ১৫ লাখ টাকা ছিনতাই

১০ ডিসেম্বর, ২০২৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ব্যাংকে আসার সময় মাস্টার ফজলুল কাদের নামের এক গরু ব্যবসায়ীকে ছুরি মেরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ১০টায় পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় গুরুতর আহত হওয়া ভুক্তভোগী মাস্টার ফজলুল কাদের বলেন, আমি সরকার হাট থেকে আনোয়ারায় ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিতে উঠি। সেই সিএনজিতে পূর্ব থেকেই দুজন যাত্রী ছিল। কিছুদূর আসার পর বরুমচড়া রাস্তার মাথার গ্যাস পাম্পসংলগ্ন এলাকায় গাড়িতে থাকা ব্যক্তিরা আমাকে ছুরি মেরে আমার কাছে থাকা টাকাগুলো নিয়ে চলে যায়। আমাকে গাড়ি থেকে ফেলে দেয়।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালাচ্ছে। এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।