অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

১৭ ডিসেম্বর, ২০২৩

২০২৩ এশিয়া কাপে সাফল্য পায়নি বাংলাদেশ। বিদায় নেয় গ্রুপপর্ব থেকেই। সিনিয়ররা ব্যর্থ হলেও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সাফল্য পেলো জুনিয়র টাইগাররা। ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতলো মাহফুজুর রহমান রাব্বীর দল। ছেলেদের এশিয়া কাপে যে কোনো পর্যায়ে বাংলাদেশের পাওয়া প্রথম সাফল্য এটি। 

দুবাইয়ে আগে ব্যাটিংয়ে নেমে আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৮২ রান তোলে বাংলাদেশ। এরপর সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৮৭ রানে অলআউট করে দেয় মারুফ মৃধা এবং রোহানতদৌল্লা বর্ষণরা।