লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলে বই উৎসব

০১ জানুয়ারী, ২০২৪

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলে বই উৎসব পালিত হয়েছে।

এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মধ্যে বিনামূলে পাঠ্যবই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। 
লক্ষ্মীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের সূচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  হাবিবুর রহমান সবুজ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সোমবার সকাল থেকে জেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে শুরু হয়েছে নতুন বই বিতরণ।