২৭ জুলাই, ২০২০
নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মৃত্যু বরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ।আজ সোমবার সকাল ৭টার দিকে রাজধানীর স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার স্ত্রী, এক ছেলে ও মেয়ে রয়েছে।
ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন সংবাদমাধম্যকে জানান, হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এই সংসদ সদস্য। করোনা পজেটিভ হওয়ার ১৪ দিন পর পরীক্ষায় নেগেটিভ এসেছিল।
মো. ইসরাফিল আলম নওগাঁ-৬ আসনে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হন। ১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসরাফিল আলম সংসদ সদস্য নির্বাচিত হন।