ওমান আটকে থাকা ৩৯৬ বাংলাদেশি দেশে ফিরলেন

২৮ জুলাই, ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ওমানে আটকা পড়া ৩৯৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি  জানান, তাদের সকলেন কাছে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।তবে সকলকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলে তিনি জানান।