পাবনায় এনজিও ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

২৪ জানুয়ারী, ২০২৪

পাবনায় হত দরিদ্র, দুস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র(কম্বল) বিতরণ করেছেন এনজিও ফেডারেশন( এফএনবি) পাবনা জেলা শাখা।ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ, আশা, এসকেএফ ফাউন্ডেশান, আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় বুধবার পাবনা পুলিশ লাইন্স হাইস্কুল এন্ড কলেজ মাঠে ৫শ’ কম্বর বিতরণ করে সংগঠনটি।

এনজিও ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে এবং সহ সভাপতি মোঃ শরীফ হোসেনের সঞ্চালনায় বিতরণ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির কষাধ্যক্ষ মোঃ নাসির হোসেন, পুলিশ লাইন্স হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিখিল চন্দ্র কুন্ডু, বাসস ও ভোরের কাগজের পাবনা জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইটসহ এনজিও ফেডারেশনেরর নেতৃবৃন্দ ।