শরীয়াহভিত্তিক ব্যবসার করবে আইডিএলসি

০২ ফেব্রুয়ারি, ২০২৪

আইডিএলসি ফিন্যান্স লিমিটেডকে ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর অধীনে শরিয়াহ সম্মত ব্যবসায়িক কার্যক্রম শুরু করার সিদ্ধান্তে অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি।

কোম্পানিটিকে শরীয়াহভিত্তিক ব্যবসা শুরু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, এর আগে কোম্পানি শরীয়াহভিত্তিক ব্যবসা করার লক্ষে ইসলামিক ফিন্যান্স উইন্ডো চালু করার সিদ্ধান্ত জানিয়েছিল। এ জন্য নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিতে চেয়েছিল।

আইডিএলসি ফিন্যান্স শরীয়হভিত্তিক ব্যবসা বর্তমান ব্যবসায়িক কার্যক্রমের সাথে চালিয়ে যাবে।