নিজ কক্ষে গৃহবধূর ঝুলন্ত লাশ

০৪ ফেব্রুয়ারি, ২০২৪

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার নিজাম খাঁ গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

 নিহত মহিলার নাম মোর্শেদা বেগম (৩০)। নিহত মোর্শেদা বেগম ওই গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, স্বামী শাহজাহান মিয়ার সঙ্গে মোর্শেদা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক ঝগড়া বিবাদ চলে আসছিল। এরই জের ধরে সবার অজান্তে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি মাহবুব আলম রানা বলেন, মোর্শেদা বেগমের মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে