সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

০৬ ফেব্রুয়ারি, ২০২৪

চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল বুধবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হবে।