০৯ ফেব্রুয়ারি, ২০২৪
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নং ওয়ার্ডে (বেরাইদ) বৃহস্পতিবার দুপুরে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টুর উদ্যোগ ও সঞ্চালনায় একেএম রহমতুল্লাহ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা হেদায়েত উল্লাহ রন সিআইপি।
ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জহির উদ্দিন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা, জন প্রতিনিধি ও সমাজসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সাচ্চা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, গ্রন্থসুহৃদ এমদাদ হোসেন ভূঁইয়া, আবদুল হেকিম মেম্বার, নুরুল হক, নাঈম মেম্বার, আলমগীর কবির জজ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে এমপি ওয়াকিল উদ্দীন বেরাইদ মুসলিম হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।