পাবনায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

২৭ আগস্ট, ২০২০

জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে। বৃহস্পতিবার সকালে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ২৫ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেমসহ কেন্দ্রের সকল কর্মকর্তা- কর্মচারী বৃন্দ। হুইল চেয়ার পাওয়াতে এসময় প্রতিবন্ধীরা অনন্দে উদ্বেলিত হয়ে পড়ে।

প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা  মোঃ আবুল হাশেম বলেন, অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অব্যাহত থাকবে। আরো হুইল চেয়ার বিতরণের জন্য আবেদন সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা চান।