২৭ আগস্ট, ২০২০
পাবনার সাঁথিয়ায় অবহেলিত দু’টি সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে দু’টি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি।
স্থানীয় সরকার মন্ত্রণায়ের অর্থায়নে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় স্কীম বাস্তবায়নের লক্ষে পাবনার সাঁথিয়া পৌরসভায় ৯৪ লক্ষ ৮২ হাজার টাকা ব্যয়ে কালিবাড়ি হতে সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে আজহার আফছার রাস্তা পর্যন্ত ও ৭০ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় হতে চক-কোনাবাড়িয়া কাউন্সিলর আব্দুল হাই এর বাড়ি পর্যন্ত আর সিসি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।