☰
✕

সাবেক ভূমিমন্ত্রী শরীফ ডিলুর সহধর্মিনী করোনা আক্রান্ত

০৪ সেপ্টেম্বর, ২০২০

সদ্য প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সহধর্মিনী ও ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস কামরুন্নাহার শরীফের শরীরে কোভিড-১৯ পজেটিভ এসেছে। তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সাবেক সদস্য সাকিবুর রহমান শরীফ কনক বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা নূও রুজ্জামান বিশ্বাস বলেন, আমাদের প্রিয় নেতা ডিলু ভাইয়ের দীর্ঘ রাজনৈতিক জীবনে তার সহধর্মিনী ছায়ার মতো সব কাজে সহযোগিতা করেছেন। ঈশ্বরদীতে আওয়ামী লীগে মিসেস শরীফেরও যথেষ্ট অবদান রয়েছে। মহান আল্লাহর নিকট তিনি তার সুস্থতার জন্য কামনা করেছেন।

ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু মহান আল্লাহ পাকের কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করে বলেন, দলের দুঃসময়ে মিসেস শরীফ কর্মীদের মাতৃছায়া দিয়ে আগলে রেখেছেন। প্রিয় নেতা শরীফ সাহেবের অনুপস্থিতিতে একজন সুযোগ্য অভিভাবক হিসেবে দলীয় নেতা-কর্মীরা সুখে, দুঃখে সবসময় তাকে পাশে পেয়ে থাকেন।