০৫ সেপ্টেম্বর, ২০২০
ঢাকার ধামরাইয় উপজেলার জয়পুরা-চাপিলা আঞ্চলিক মহাসড়কের দেপাশাই মডেল স্কুলের সামনে অটোরিকশাচাপায় এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ১২ দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম – বিশাল রহমান বাচ্ছু। বাচ্ছু গাইবান্ধা জেলার সাঘাটা থানার থৈগড় গ্রামের ফুল মিয়ার ছেলে। সে তার বাবা-মায়ের সঙ্গে ধামরাইয়ের সোমভাগ কাউন্সিল বাজার এলাকায় ভাড়া বাড়িতে থাকতো।
পারিবারিক সূত্র জানা যায়, বাচ্ছু দুপুরের দিকে বাসা থেকে বেরিয়ে বাজারের দিকে যাবার সময় একটি অটোরিকশা বাচ্চুকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় অপরদিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে বাচ্ছুকে গুরতর অসুস্থ আবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত বলে ঘোষণা করেন। অটোরিকশা চালককে গলধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।