২১ সেপ্টেম্বর, ২০২৬
আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুদকের পক্ষ থেকে এসব মামলা দায়ের করা হয়।
দুদকের অভিযোগ অনুযায়ী, কোভিড-১৯ মহামারির সময় নিম্নমানের মাস্ক, পিপিই, হাসপাতালের সরঞ্জাম ও বিভিন্ন সেবা ক্রয় ও সরবরাহে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এসব মামলা করা হয়েছে।
এর আগে তদন্তে জাহিদ মালেকসহ ১৩ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি।