২১ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় থাকা অবৈধ ও ভাসমান দোকান সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে এসব দোকান সরিয়ে না নিলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ ও ভাসমান দোকানগুলো সরিয়ে ফেলার জন্য অনুরোধ করা হচ্ছে। সংশ্লিষ্ট দোকানগুলো আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে না সরালে দোকান মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। একইসঙ্গে, অবৈধ ও ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে।