☰
✕

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার

২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যান্টনমেন্ট থানায় পুলিশের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় ওসি রাকিবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক আদেশে রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়।

ওই আদেশ সেদিন থেকেই কার্যকর হয়।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে রাকিবুল হাসানের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি পরে তাদের কার্যক্রম শুরু করে। তাকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

সেখানে তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিভিন্ন তথ্য নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটি ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন জমা দেয়। এরপরই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রটি জানায়।