২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিজের বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, তার বাবা-মা এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দেশ ও জনগণের পক্ষে ভাষণ দিয়েছেন। একইভাবে তিনিও দেশ ও জনগণের স্বার্থে এবং শান্তিময় বিশ্ব সমাজের প্রত্যাশায় এখানে দাঁড়িয়েছেন।
নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার ও বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টার পর ভাষণ দেন তারেক রহমান। এ সময় তিনি তার গঠিত সরকারেরর বিভিন্ন পরিকল্পনা, গণতন্ত্র ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কথা বলেন। ওই সময় নিজের বাবা-মায়ের কথাও উল্লেখ করেন তিনি।
জাতিসংঘের ১১তম অধিবেশনে ১৯৮০ সালের ২৬ আগস্ট ভাষণ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওই ভাষণে তিনি ধনী-দরিদ্র দেশের বৈষম্য, দারিদ্র, ক্ষুধা দূরীকরণ এবং আন্তর্জাতিক সহায়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছিলেন।
অপরদিকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘের ৪৮তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিয়েছিলেন। তিনি তার ভাষণে গণতন্ত্র, বিশ্বশান্তি ও মানবকল্যাণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।