২৫ সেপ্টেম্বর, ২০২৬
ওয়ান ব্যাংক পিএলসি মাইজদী কোর্ট শাখার অধীনে নোয়াখালীর খলিফার হাট শপিং কমপ্লেক্স, ব্যাংক রোড, খলিফার হাট বাজারে সম্প্রতি একটি নতুন উপশাখার উদ্বোধন করেছে। এটি ব্যাংকটির ৫৩তম উপশাখা।
এর মাধ্যমে নোয়াখালীতে ওয়ান ব্যাংকের কার্যক্রম ও ব্যাংকিং সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উপশাখাটির উদ্বোধন করেন খলিফার হাট বাজার কমিটির সভাপতি সফিক আহম্মেদ এবং ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান খন্দকার রাশেদ আখতার জামান।
নতুন উপশাখার মাধ্যমে গ্রাহকরা আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার পাশাপাশি একটি ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রত্যাশিত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। ওয়ান ব্যাংকের উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার সমন্বয়ে অভিজ্ঞ ও দক্ষ জনবল স্থানীয় গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং প্রয়োজন আরও দ্রুত ও কার্যকরভাবে পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খলিফার হাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম, খলিফার হাট হাই স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. সুমন এবং খলিফার হাট বাজার কমিটির সেক্রেটারি সাইফুর রহমান সুমন।
ওয়ান ব্যাংক পিএলসির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শহীদ উল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস বিভাগের ইন-চার্জ মো. জাহিদুল ইসলাম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এস্টাবলিশমেন্ট অ্যান্ড সেন্ট্রাল সাপোর্ট বিভাগের প্রধান কাজী মো. ফোরকান।
এ ছাড়া ব্যাংকের বিশিষ্ট গ্রাহক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।