☰
✕

ন্যাশনাল টিউবস ও ওয়েস্টার্ন মেরিনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত

১২ নভেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় লোকসান করায় শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানি দুটি এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ন্যাশনাল টিউবসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৫ টাকা ৪৮ পয়সা।

অন্যদিকে, একই অর্থবছরে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ১৩ পয়সা।


ন্যাশনাল টিউবসের ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর। এ কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।