২৬ সেপ্টেম্বর, ২০২৬
বরিশালের বাকেরগঞ্জে গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে বলে বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন জানিয়েছেন।
মৃত তৈয়ব আলী হাওলাদার (৩৫) গারুড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
পরিবারের বরাতে ওসি আদিল হোসেন জানান, তৈয়ব আলী গাছে উঠে আমড়া পারতে ছিলো।
নিচে আমড়া কুড়াচ্ছিলো তার স্ত্রী। আকস্মিক পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয় তৈয়ব। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেছেন।
ওসি আরো জানান, ঘটনা তদন্ত চলছে।
তদন্তের পর আইনগত সিদ্বান্ত নেয়া হবে।