☰
✕

এমবাপ্পের চোট কতটা গুরুতর জানাল রিয়াল মাদ্রিদ

২৭ সেপ্টেম্বর, ২০২৬

রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে বাঁ হাঁটুতে চোট পেয়ে ফ্রান্স জাতীয় দল ছেড়েছেন। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করে তার ক্লাব রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ফরাসি এই ফরোয়ার্ডের বাঁ হাঁটুর পেছনের ক্যাওসুল হাইপারএক্সটেনশনে আক্রান্ত হয়েছে।

 

গত শুক্রবার উয়েফা নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ের ম্যাচে জয়সূচক গোলটি করেন ফ্রান্স অধিনায়ক। তবে গোল উদযাপনের পরপরই বাঁ হাঁটুতে অস্বস্তি অনুভব করায় চিকিৎসা নেন তিনি। এরপর মাঠে ফিরে কিছু মুহূর্ত খেললেও পুনরায় মাঠে শুয়ে পড়েন এবং খেলা চালিয়ে যেতে ব্যর্থ হন। ফলে দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই ৫৮তম মিনিটে দলের মূল তারকাকে তুলে নিতে বাধ্য হন ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান।

প্রাথমিকভাবে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছিল যে, ২৭ বছর বয়সী এই তারকা হাঁটুতে চোট পেয়েছেন এবং উন্নত মূল্যায়নের জন্য মাদ্রিদে ফিরে গেছেন।

পরবর্তীতে শনিবার চিকিৎসাগত পরীক্ষার পর রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বিস্তারিত চোটের ধরণ নিশ্চিত করে। আগামী ১০ অক্টোবর লা লিগায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের সেরা ফরোয়ার্ডের এই চোট গ্যালাকটিকোদের শিবিরে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।