২৭ সেপ্টেম্বর, ২০২৬
দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে অধিকাংশ অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এসময় সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। আলোচ্য সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি টাকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি টাকা।
ডিএসইতে সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৭৮৫ কোটি ৭১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫৫৪ কোটি ৮৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে।
এ দিকে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে- ইস্টার্ন ব্যাংক, শেফার্ড ইন্ড্রাস্টিজ, স্কয়ার ফার্মা, আইপিডিসি ফাইন্যান্স, সায়হাম টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, ডমিনেজ স্টিল, প্যারামাউন্ট টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, জিকিউ বলপেন।